ইসরায়েলি হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ইসরায়েলি হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৭:৪৮:১৫ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ


ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ওসমানীনগরের উসমানপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ অক্টোবর বাদ যোহর উপজেলার পড়িয়ারখাই হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি তাজপুর বালাগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে উসমানপুর শাহী ঈদগাহে পর্যন্ত শেষ হয় এরপর পথসভার আয়োজন করা হয়।

হাফিজ আবদুস সোবহান মির্জাপুরীর সভাপতিত্বে ও পাঁচপাড়া মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আফরোজ আলী, যুব সংগঠক মিনহাজুল হক চৌধুরী, হাফিজ আজিজুল হক।

সভায় উপস্থিত ছিলেন, নেহার আহমদ, কামরান হোসেন চৌধুরী, আতাউর রহমান, সালমান আহমদ চৌধুরী, রুকন আহমেদ, আশরাফুল সায়েক, সায়েক চৌধুরী,  আমিনুল ইসলাম অপি, মারজান আহমদ, সাদিকুর রহমান চৌধুরী, হাফিজ মুজাহিদ ইসলাম,হাফিজ জুম্মান আহমেদ, রাজিন আহমেদ, মুস্তাকিম আহমেদ, সানজিদ চৌধুরী, ওলিউল হাসান, মুরাদ আহমদ  প্রমুখ।  

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাব্বির আহমেদ।

JA