জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় গরু আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় গরু আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ০৩:১৯:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় গরু আটক

থানার সামনে আটককৃত ভারতীয় গরু


জৈন্তাপুরে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৪টি গরু পাচারকালে এগুলোকে আটক করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।  এ সময় গরুর সাথে থাকা চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দূর্গা পূজা চলাকালীন সময়ে  উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশ যখন ডিউতে ব্যস্ত, সেই সুযোগকে কাজে লাগিয়ে  বিভিন্ন সীমান্ত হয়ে পূজার ব্যস্ততার সুযোগে সক্রিয় চোরাকারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় পূজা মন্ডপে নিরাপত্তা প্রদানের পাশাপাশি চোরাকারবারিদের বিরুদ্ধে টহল জোরদার করে পুলিশ। 

মঙ্গলবার (২৪শে অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভোর সাড়ে চার ঘটিকার সময় উপজেলা যশপুর এলাকা হতে চারটি মাঝারি আকৃতির গরু উদ্ধার করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম গরু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে এবং তা তদন্তাধীন। তিনি আরো বলেন জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও  চোরাকারবারি বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।

JA