ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৬:০০:৩০ অপরাহ্ন

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রে ফ তা র

সংগৃহিত


ঝিনাইদহে অস্ত্র ও বিস্ফোরকসহ আতাউল মন্ডল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আতাউল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি স্থানীয় জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় আতাউল মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট ধারালো কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক আতাউল মন্ডলের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

জৈন্তাবার্তা / সুলতানা