ছবিতে খুন হওয়া তাজেল আহমদ
সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক যুবক খুনের ঘটনায় আসামিরা রয়েছেন এখনো অধরা। এই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে নিহতের ভাই রাসেল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হলেন উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের অপু আহমদ (২০), ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের সাইফুল ইসলাম জাফর (২৫)। মামলার বিষয়টি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত তাজেল আহমদের পরিবার জানান, তাজেল হত্যার পর আমারা গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মূল আসামিসহ অন্য আসামিদের গ্রেফতার করে ন্যায়বিচার পাওয়ার জন্য জোর দাবি জানান তারা।
নিহত তাজেল আহমদের ভাই রাসেল আহমদ কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে বলেন, আমার ভাইকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। আমার ভাইটি খুবই শান্ত ও ভদ্র ছিল। আমার ভাইয়ের খুনিদের উপযুক্ত বিচার চাই।
নিহত তাজেল আহমদের পিতা মোঃ ময়েন আহমদ প্রতিবেদকের সাথে কথা বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন। ওউ ফুয়ায় আমরার ফেটও ভাত দিতো' বলে শুধু কান্না করছেন আর এই কথাই বলছেন।
আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমেদ বলেন, আজ আমাদের ভাই, ভাতিজা, ছেলেরা নিরাপদ নয় কিছু সংখ্যক সন্ত্রাসীদের জন্য।পুলিশ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। জানা যায়, গত( ১৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন। পরে তিনি সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান। এ ঘটনায় তাজেলের সঙ্গে থাকা তাঁর বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
JA




