জৈন্তিয়া ডিগ্রি কলেজ ফুটবল দল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী দল " জৈন্তিয়া ডিগ্রি কলেজ "।
মঙ্গলবার (২৪ শে অক্টোবর) তারা প্রতিপক্ষ দল খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী ধলবাড়ীয়া রতনপুর মধুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ সাতক্ষীরাকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
মঙ্গলবার বিকেল ৩ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজে মাঠে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। এর আগে সোমবার নোয়াখালী কবিরহাট সরকারি কলেজকে ৪-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো সিলেট বিভাগের জৈন্তিয়া ডিগ্রি কলেজ।
আগামীকাল বুধবার (২৫শে অক্টোবর) একই মাঠে ফাইনালের ওঠার লড়াইয়ে জৈন্তিয়া ডিগ্রি কলেজের মুখোমুখি হবে রাজবাড়ী সরকারি কলেজ। এদিকে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে ২০২২-২৩ এর সেমিতে উত্তীর্ণ হওয়ায় খেলোয়াড় ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় পরবর্তী সেমি জয় করে ফাইনালে উঠে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে জৈন্তাপুর তথা সিলেট সুনাম বৃদ্ধি করবে এই কামনা তারা বাঁকত করেন।
JA




