ছবি: সংগৃহীত
সিলেট নগরের ১০ এবং ১১ নং ওয়ার্ডের নবাব রোড থেকে কলাপাড়া ঘাসিটুলা সংযোগ সড়কটি প্রায়ই অন্ধকারে থাকছে। এ সড়কের সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। নানা খানাখন্দ আর গর্তে ভরা পুরো সড়কটি। ঘাসিটুলা এলাকার সড়কের নির্মাণ কাজও বন্ধ। ফলে অন্ধকারে এক বিদগুটে পরিস্থিতির মুখোমুখি প্রতিদিনই হচ্ছেন এ সড়কে যাতায়াতকারী লোকজন। কিন্তু সন্ধ্যার পর যেন আলো ছড়ানোর কোনই উদ্যোগ পরিলক্ষিত হয়না।
শুধূ ১০ নং ওয়ার্ডের এ সড়ক নয়, নগরের সবকটি পাড়া মহল্লায় এ দুর্ভোগ এখন নাগরিকদের নিত্য সঙ্গী। যদিও নগর কতৃপক্ষের লোকবলের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেই আছেন বিদ্যুত বিভাগের দুজন কর্মী। এদেরকে দেখভালের জন্য আছেন সড়কবাতি পরিদর্শকও। তবু সমস্যার সমাধান হচ্ছেনা। বিভিন্ন পাড়া মহল্লা অন্ধকারে থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। সিসিকের সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতায় অন্ধেকারে ঘটছে নানা ঘটনা।
খোজঁ নিতে গিয়ে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের সেবা দানকারী বিভাগগুলোর মধ্যে বিদ্যুত বিভাগ সম্পুর্ণ আলাদা । এ বিভাগের আওতায় ২২ হাজার সড়কবাতি রয়েছে। যেগুলো প্রতিদিন আলো ছড়ায় নগরীতে। এ বিদ্যুত ্িধসঢ়;বভাগ আবার দুইভাগে বিভক্ত হয়ে নগরবাসীকে সেবা দেয়।
সিসিকের বিদ্যুত শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২২ হাজার সড়ক বাতির মধ্যে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এক অংশে, আবার গলি পথগুলো আরেক অংশে দেখভাল করা হয়। বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের স্ট্রিট লাইটগুলোর প্রতি সার্বক্ষনিক নজরদারি রাখা হয়। আর গলিপথগুলো কাউন্সিলরদের তত্বাবধানে থাকে। তাদের অধীনে থাকা দুজন কর্র্মী কাজ করেন নিয়মিত। বেতন পান নিয়মিত। এদেরকে কার্যক্রম আবার তদারকি করেন সড়কবাতি পরিদর্শকরা। সিলেট সিটি কর্পোরেশনে বিদ্যুত বিভাগে ১২০ জন কর্মী কাজ করেন। এর মধ্যে ৭ জন প্রকৌশলী, ৮ জন সড়ক বাতি পরিদর্শক রয়েছেন। সকল ওয়ার্ডে দুই্ধসঢ়;জন করে কর্মী রয়েছেন। এদের একজন লাইনম্যান, অপরজন হেলপার। তারা কাজ করেন কাউন্সিলদের তত্বাবধানে।
আবারও নগর কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাদেরকে মনিটরিং করা হয়। এতসব তদারকির পরও নগরের বিভিন্ন এলাকা দিনের পর দিন অন্ধকারে থাকছে। কারও কাছ থেকে প্রতিকার মিলছেনা। নগর কর্তৃপক্ষ, স্থানীয় কাউন্সিলর সবাই যেন গা ছেড়ে দিয়েছেন। যার ফলে এলাকাগুলোতে অন্ধকার সড়কে ঘটছে নানা ধরণের দুর্ঘটনা। সাধারণ মানুষ পোহাচ্ছেন নানা দুর্ভোগ। বিশেষ করে সড়কগুলোতে চলাচলকালী অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা উল্টে যাচ্ছে গর্তে। ছোট খাটো হামলা, ছিনতাইর ঘটনাও ঘটছে। নগর কর্তৃপক্ষের বিদ্যুত বিভাগের কোনো অভিযোগ নাম্বার না থাকাকেও অনেকে দায়ী করছেন।
৩ নং ওয়ার্ডের বাসিন্দা শাহনুর হোসেন বলেন, দিনের পর দিন বাতি জ্বলেনা। কিন্তু কারও কাছে অভিযোগের সুযোগ নেই। একটি টেলিফোন নম্বর থাকলেও জানানো যেতো যে,এলাকায় বাতি নেই। এটাকে নগরসেবা বলে না। নগর ভবন যদি সেবা দানবকারী হয় তাহলে তাদেরকে সুখে দুঃখ জানানোর অধিকার আমাদের আছে। সে সুযোগ দিতে হবে। নগর কর্তৃপক্ষের বিদ্যুত বিভাগে একটা জরুরী ফোন নাম্বার থাকা দরকার। যাতে কোনো এলাকায় বিদ্যুত বাতি না থাকলে যেন আমরা জানাতে পারি। তিনি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ দাবী করেন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুত বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আলম দৈনিক জৈন্তাবার্তাকে বলেন, সিলেট সিটি কর্পোরেশন অনেক বড় এলাকা। এখানে লোকবল কম। এছাড়া এখনও নতুন ওয়ার্ডগুলো সেবার আওতায় আসেনি। মাত্র ১২০জন মানুষ এ বিভাগে কাজ করছি। কিন্তু চাহিদা আরো অনেক।
তিনি বলেন, কোনো এলাকায় বৈদ্যুতিক বাতি না থাকলে যে কেউ কাউন্সিলদের জানাতে পারেন। ওখানে প্রত্যেক ওযার্ডে দুইজন করে লোক আছে। তারা সমস্যা তাৎক্ষনিক দেখবে। ওরা না পারলে আমাদেরকে জানাবে। আমরা ব্যবস্থা নেব।
এম সি




