সিলেটে ১০ লাখ নগরবাসীর বিদ্যুৎ সেবায় মাত্র ১২০ কর্মকর্তা-কর্মচারী!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সিলেটে ১০ লাখ নগরবাসীর বিদ্যুৎ সেবায় মাত্র ১২০ কর্মকর্তা-কর্মচারী!

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ১২:৪৬:১৩ অপরাহ্ন

সিলেটে ১০ লাখ নগরবাসীর বিদ্যুৎ সেবায় মাত্র ১২০ কর্মকর্তা-কর্মচারী!

ছবি : নিজস্ব


সিলেট নগরে সড়কপথ-গলিপথের বিদ্যুৎ চাহিদা মেটাতেই মাসে ৭০ থেকে ৮০ লক্ষ বিল গুণতে সিটি কর্পোরেশনকে। বর্ধিত অংশের বাসিন্দাসহ ১০ লাখ নগরবাসীকে বৈদ্যুতিক সেবা দেয়ার জন্য আছেন মাত্র ১২০ জন কর্মকর্তা কর্মচারী। সড়ক বাতি, পানির বিলসহ বছরে প্রায় ১০ কোটি টাকা বিল পরিশোধ করতে হয় সিসিককে। এই বিদ্যুৎ বিলসহ ওই শাখার ১২০ জন কর্মকর্তা কর্মচারীর বেতন, তার, লাইট, খুটি, মারামাল ক্রয়সহসহ আনুসাঙ্গিক খরচও বহন করতে নগর কর্তৃপক্ষকে। সব মিলিয়ে অর্ধশত কোটি টাকার কাছাকছি ব্যয় হয় শুধু বিদ্যুৎ সেবার পেছনে। এত টাকা ব্যয় করার পরও নগরের মানুষের সড়কপথ-গলিপথে বিদ্যুৎ চাহিদা মেটাতে পারছেনা নগর কর্তৃপক্ষ। ফলে এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভের অন্ত নেই।

সিলেট নগরের বিদ্যুত ব্যবস্থার খোঁজ নিতে গিয়ে এ সব ব্যাপারে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। আগের ২৭ ওয়ার্ডের প্রায় ৬ লক্ষ অধিবাসীর নগরে ৪২ ওয়ার্ড। বাসিন্দাও বেড়েছে আরও প্রায় ৪ লাখ। এই সিলেট নগরের রাস্তাঘাট, গলিপথ, পানির মোটর, শৌচাগারের বিল, বাজারের লাইট , কবরস্থান, পৌর পাঠাগারসহ সিসিকের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান অফিসগুলোতে বিদ্যুৎ খাতের সেবা দেয়ার লক্ষ্যে নগর ভবনে আলাদা বিভাগ রয়েছে।

এ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম এর নেতৃত্বে রয়েছেন ১২০ জন কর্মকর্তা কর্মচারী। তারা আবার দ্ধুসঢ়;ই ভাগে ভাগ হয়ে কাজ করেন। সড়কপথের লাইটগুলো দেখাশুনা করে এ দল আরেকদল দেখেন গলিপথ। যেখানে লাইট নষ্ট হয়, নতুন লাইটের প্রয়োজন পড়ে সবই তারা দেখেন। এজন্য রয়েছেন ৮ জন সড়কবাতি পরিদর্শকও । এছাড়া সিলেট নগরের বাসা বাড়ীর পানির মোটরের লাইন চলে ৪২টি গভীর নলকুপের মাধ্যমে। গভীর নলকুপের পাশাপাশি পানির চাহিদা মেটাতে নগরের কুশিঘাটে রয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এসব কিছ‚ বিদ্যুৎ বিভাগের আওতাধীন।

অনুসন্ধানে জানা গেছে, ৭৯ বর্গ কিলোমিটার আয়োতনের বর্তমান নগরের বাসিন্দা প্রায় ১০ লাখ। ২৭টি ওয়ার্ডে কমবেশী বিদ্যুৎ সেবা চালু থাকলেও নতুন ওয়ার্ডগুলোতে এখনও পৌছেনি নগর কর্তৃপক্ষের বিদ্যুৎ বিভাগের সেবা। বর্ধিত সিলেট নগরের নতুন ১৫টি ওয়ার্ডের বিদ্যুৎ ব্যবস্থায় এখনও কেনো কাঠামো গড়ে উঠেনি। এসব এলাকার সড়কপথ-গলিপথ আগের ব্যবস্থাতেই চলছে বলে জানান নির্বাহী প্রকৌশলী রুহুল আলম।

নগর ভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ বিভাগের কর্মীদের পরিচালনায় কোনো সু শৃংখল পরিকল্পনা নেই। রাতেই বেলা সবাই প্রায় উদাসীনই থাকেন। যানবাহন, ওয়ার্ডে ওয়ার্ডে দুইজন করে আলাদা লোকবল, ওয়াকিটকিসহ বেশ কিছু সুবিধা সংশ্লিষ্টরা পেলেও কাংখিত সেবা পাচ্ছেন না নগরবাসী।

সেবাদানকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সেবা দিতে গিয়ে বিভিন্ন ধরণের যন্ত্রপাতির প্রয়োজন হয়। মইসহ প্রাথমিক সরঞ্জাম ছাড়া আধুনিক যুগোপযোগি কোনো সেবা দেয়ার ব্যবস্থা এখন নেই। বিল, বেতন, যাতায়াত, যানবাহন, মালামালক্রয়সহ প্রায় অর্ধশত কোটি টাকার মতো ব্যয় বিদ্যুৎ সেবার পেছনে। এমন দাবী সংশ্লিষ্টদের।

সূত্র জানায়, কোনো প্রভাবশালী ব্যক্তি, সচেতন কাউন্সিলর বা কর্মকর্তা যদি কোনো মারফতে খবর পেয়ে উদ্যোগ নেন, তবেই যথা স্থানে বিদ্যুৎ বিভাগের সেবা মিলে। নতুবা দিনভর শুধু বিল তোলা, বৈদ্যুতিক সামগ্রীর যথেচ্ছ ব্যবহার হয়ে থাকে। এমনকি নগর ভবন থেকে বৈদ্যুতিক মোটর মিটার, বাল, সুইচ চুরি, গায়েবের একাধিক ঘটনা ঘটলেও কারও বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি নগর কর্তৃপক্ষ।

নিজেদের মধ্যে ‘মিটমাট’ করে নেন বলে জানায় একটি সূত্র। এছাড়া কোন ওয়ার্ডে কি পরিমাণ তার-বাল্ব নষ্ট, বা প্রয়োজন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই নগর ভবনে। ঘটে নানা অনিয়ম এবং দায়িত্বে অবহেলার ঘটনাও। নগর ভবনে অনেক ঘটনায় সমালোচনা আর সংবাদপত্রে লোক দেখানো বহিস্কার, ব্যবস্থা, তদন্ত কমিটি গঠন করেই প্রাথমিক ভাবে যে কোনো পরিস্থিতি সামাল দেন তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাই পার পেয়ে যান, আর বিনা দোষে দোষী হন অভিযোগকারী কিংবা অপরাধ ধরিয়ে দেয়ার সঙ্গে জড়িত লোকজন। বিদ্যুৎ বিভাগও এর ব্যতিক্রম নয়।

নগরে বিদ্যুৎ সেবার ব্যাপারে দায়সারা সূর নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের। তিনি দৈনিক জৈন্তা বার্তা’কে বলেন এসব কিছুর চাহিদা মেটাতে গিয়ে তাদের হিমসিম খেতে হয়। এছাড়া লোকবল সংকট রয়েছে। গ্রাহকরাও সচেতন নন। যারা সময় মতো বিল দেননা। ফলে আমরা চাইলেও সব সেবা দেয়া সম্ভব হয় না।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী