মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০৪:৩৫:৫৫ অপরাহ্ন

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি:নিজস্ব


সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।র‌্যালির পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার ফয়সল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ সালমান, বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর। এছাড়া মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবকন্ঠ প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের, সাংবাদিক আনোয়ার হোসেন বেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও টেকসই উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় কার্যক্রম মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করতে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান অতিথি মো. মুজিবুল ইসলাম বলেন, “সমবায় খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে সমবায়ের কাঠামোকে টেকসই করা। আমি আশা করি, আগামী দিনে মাধবপুরের সমবায়ী সংগঠনগুলো স্থানীয় মানুষদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার