মেয়র আরিফের শেষ বাজেট আজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

মেয়র আরিফের শেষ বাজেট আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ১০:১২:০৯ পূর্বাহ্ন

মেয়র আরিফের শেষ বাজেট আজ

মেয়র আরিফুল হক চৌধুরী


আজ সিলেটে সিটি করপোরেশনে নিজের মেয়াদের শেষ বাজেট ঘোষণা করবেন মেয়র আরিফুল হক চৌধুরী। 

 দুপুর ১২টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার একটি কুশিয়ারা কনভেনশন হলে সংবাদ সম্মেলন করে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন তিনি। 

যদিও গত (২০২২-২৩) অর্থবছরের বাজেট ঘোষণার সংবাদ সম্মেলনে মেয়র আরিফ বলেছিলেন- ‘এটি সম্ভবত আমার পরিষদের শেষ বাজেট।’ 

গত অর্থবছরে ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ওই বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ছিলো। চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিদায় উপলক্ষে গত ১৩ অক্টোবর মেয়র আরিফকে ‘বিরল’ নগারিক সংবর্ধনা প্রদান করে সিসিক পরিষদ। 

এ বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুই বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। 

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে কিছুদিন আগে করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। 

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে আরিফুল হক সিসিকের একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের আশীর্বাদ হয়ে তিনি সিলেটের প্রভাবশালী নেতায় পরিণত হন। সেসময় তাকে ‘ডায়ানামিক লিডার’ হিসেবে আখ্যা দেন সাইফুর। ওই সময় আরিফ সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০১৩ সালের ১৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন নিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন আরিফ। আওয়ামী লীগের শাসনামলেই তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র হন তিনি। ২০১৮ সালে ফের কামরানকে হারিয়ে ২য় মেয়াদে মেয়র নির্বাচিত হন আরিফ।


ডি ডি



শীর্ষ সংবাদ: