জগন্নাথপুরে যুবকের ঝুল*ন্ত ম*রদেহ উ*দ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে যুবকের ঝুল*ন্ত ম*রদেহ উ*দ্ধার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৭:৩০:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে যুবকের ঝুল*ন্ত ম*রদেহ উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ শয়নকক্ষ থেকে মইনুল ইসলাম কুদ্দুছ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম ওই গ্রামের মৃত মাহমদ মিয়ার ছেলে।

শনিবার (১ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) উমর ফারুক জানান, মইনুল ইসলাম কুদ্দুছকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, কুদ্দুছ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Jainta Barta/Wadud



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার