বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি সিলেটের তারুণ্যের উৎসব পালিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি সিলেটের তারুণ্যের উৎসব পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১২:৩৮:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি  সিলেটের তারুণ্যের উৎসব পালিত

ছবি:সংগৃহীত


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি দেশের সকল ব্রাঞ্চে ১৯ অক্টোবর ২০২৫ তারিখ হতে পক্ষকালব্যাপী ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত আয়োজন করে গ্রাহক সেবা পক্ষ। তারই অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) আয়োজিত হয় উদ্যোক্তা মেলা, স্কুল ব্যাংকিং ও গ্রাহক সমাবেশ। এরই ধারাবাহিকতায় অদ্য সমাপনী দিনে পুরষ্কৃত করা হয় ব্যাংকের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা।

ব্যাংকের প্রধান কার্যালয় ও জুম ভিত্তিক দেশব্যাপী এ আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: জসীম উদ্দিন প্রধান অতিথি হিশেবে উপস্থিত থাকেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজার বৃন্দ, সকল ডিপার্টমেন্ট হেড, ও ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ।

ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ডিপার্টমেন্ট হেড মো: মান্নান হোসেনের পরিচালনায় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এর পক্ষে এ বছর শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিশেবে সিলেট ব্রাঞ্চের অধীনে গ্রাহক মিসেস নুশরাত জাহান শেফার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ  তোলে দেন সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ফাইদুর রহমান ও সিলেট প্রধান শাখার ব্যবস্থাপক মো: আশরাফ উল আলম।

উল্লেখ্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. সিলেট ব্রাঞ্চের গ্রাহক মিসেস নুশরাত জাহান শেফা দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তাঁর এ পথ চলায় আন্তরিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখায় ব্যাংকটিকে তিঁনি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক দেশের সকল নারী উদ্যোক্তার সফলতায় ব্যাংকটি বরাবরের মতো অবদান রাখবে আশা প্রকাশ করে অনুভূতি ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও দেশের সফলতম সরকারি ব্যাংক হিশেবে গ্রাহক তুষ্টির বিষয়ে সর্বদাই এ ব্যাংকের পরিশ্রম ও সেবা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে পক্ষকালব্যাপী গ্রাহক সেবা পক্ষ সমাপনী ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন