কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও উপকরণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও উপকরণ বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৮:০৩:০৫ অপরাহ্ন

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও উপকরণ বিতরণ

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বিনামূল্যে পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং কমিটির সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বদরুল হোসেন খান জানান, কর্মসূচির অংশ হিসেবে এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ময়লা ফেলার ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক