নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৭:১৯:৫৯ অপরাহ্ন

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক

সংগৃহিত


সিলেট নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নগরীর কোনো সড়ক কাঁচা বা অপ্রশস্ত থাকবে না। নগরবাসী যেদিকেই যাতায়াত করবেন, সেদিকেই পাবেন প্রশস্ত ও উন্নত সড়ক।


শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে তিনি একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন শুরু হলে নগরীর সড়ক যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। কোনো সড়কই আর কাঁচা থাকবে না।


এ সময় উপস্থিত ছিলেন সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কামরান আহমেদ, সোয়েব আহমেদ, সেলিম আহমেদ, রানা মিয়া, জাকারিয়া আহমেদ, ইসলাম উদ্দিন, শ্রীরামপুর ঈদগাহের সভাপতি লিলু মিয়া, ছদরুল ইসলাম, এলাকার মুরুব্বি মাহতাব আহমদ, নেহাল মিয়া, তারা মিয়া, রুহেল আহমেদ ও নুরুদ্দিন আহমেদ।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক