লাক্কাতুড়ায় প্রবক্স/প্রবক্স গাড়ির মুখোমুখি সং/ঘ/র্ষে আ হ ত ৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

লাক্কাতুড়ায় প্রবক্স/প্রবক্স গাড়ির মুখোমুখি সং/ঘ/র্ষে আ হ ত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৪:৫৮:০৯ অপরাহ্ন

লাক্কাতুড়ায় প্রবক্স/প্রবক্স গাড়ির মুখোমুখি সং/ঘ/র্ষে আ হ ত ৫


সিলেটে দুটি প্রবক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানার দিকে যাওয়া একটি প্রবক্স গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রবক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়। এ ঘটনায় দুটি গাড়ির চালক এবং তিনজন যাত্রী আহত হন।

খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন