সিলেটে আলোচিত ইমরান র‌্যা বে র হাতে ধরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সিলেটে আলোচিত ইমরান র‌্যা বে র হাতে ধরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৫:১৭:৩৪ অপরাহ্ন

সিলেটে আলোচিত ইমরান র‌্যা বে র হাতে ধরা

সংগৃহিত


সিলেটের জকিগঞ্জে ইটভাটায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ মামলার প্রধান আসামী ইমরান আহমদকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে র‌্যাবের একটি দল তাকে গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান জকিগঞ্জের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

র‌্যাব জানায়, জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে এ বছরের ২৬ জুলাই সকালে পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিম এবং তার বন্ধুর ছবি তুলে আসামীরা। একই সাথে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে। 

ভিকটিম তাতে রাজি না হলে আসামীরা তাকে ও তার বন্ধুকে জোর পূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে কয়েকজন তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়। 

ভিকটিম ভয়ে কাউকে এ বিষয়টি জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

এরআগে ধর্ষণ মামলার আরেক আসামী শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেফতার করে র‌্যাব। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন