সংকটময় মুহূর্তে আছে দেশ: সি ই সি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংকটময় মুহূর্তে আছে দেশ: সি ই সি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৬:২৪:৩৪ অপরাহ্ন

সংকটময় মুহূর্তে আছে দেশ: সি ই সি

সংগৃহিত


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কীভাবে হাঁটব, এই সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।’

সোমবার (৩ নভেম্বর) আনসার-ভিডিপির নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘বাহিনীর সদস্য ছাড়াও আমরা কিন্তু এ দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে।’

সিইসি বলেন, ‘আমি চিফ ইলেকশন কমিশনার। সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক। নাগরিক হিসেবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিনা, কীভাবে রেখে যাব- এ চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসেবে আমরা নিইনি, আমি ব্যক্তিগতভাবে নিইনি, চাকরি হিসেবে নিইনি। এটা একটা মিশন হিসেবে আমি নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে। এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা