সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১১:০৮:১২ অপরাহ্ন

সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী

ছবি:নিজস্ব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর )  রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়নের পর বিএনপির উচ্চ পর্যায় থেকে এড.এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। তিনি স্থানীয় পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন। 

এড.এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন নজর সিলেট-৬ আসনের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর মাঠে নামা এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি আনবে।

উল্লেখ্য, সিলেট-৬ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনায় থাকা একটি গুরুত্বপূর্ণ আসন। এবারও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে উত্তাপ ছড়ানো—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন