জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৮০০ কেজি চা পাতা উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৮০০ কেজি চা পাতা উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৪:৪৪:১৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৮০০ কেজি চা পাতা উদ্ধার

৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে পুলিশ


জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা চোরাই পথে সীমান্ত অতিক্রম করে চা পাতাগুলো শহরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  গভীর রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে পিলিশ হরিপুর এলাকায় অভিযান চালায়। এসময় হরিপুর-গাছবাড়ি সড়কের পাশে পতিত জমিতে পরিত্যক্ত অবস্থায় বড় মোড়কে প্যাকেজিং করা ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত চা পাতার পরিমান ৮০০ কেজি বলে জানায় পুলিশ। এ সময় চা পাতা  চোরাকারবারে জড়ীত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, এ ঘটনায়   চোরাইপন্য জব্দমুলে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তিনি আরো জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত করতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ: