সিলেটে জু*য়া খেলার অ*ভিযোগে আ*টক ৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সিলেটে জু*য়া খেলার অ*ভিযোগে আ*টক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০২:৪৫:৩০ অপরাহ্ন

সিলেটে জু*য়া খেলার অ*ভিযোগে আ*টক ৪


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাদের জুয়া খেলার অভিযোগে আটক করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শতাব্দী গলির ভেতরে এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। অনলাইনে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন