ওসমানীনগরে দোকান থেকে জুয়েলার্স শ্রমিকের লা শ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ওসমানীনগরে দোকান থেকে জুয়েলার্স শ্রমিকের লা শ উদ্ধার

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৬:৫০:১৫ অপরাহ্ন

ওসমানীনগরে দোকান থেকে জুয়েলার্স শ্রমিকের লা শ উদ্ধার

ছবি:নিজস্ব


সিলেটের ওসমানীনগরে উজ্জ্বল বনিক(৪৫) নামের এক জুয়েলার্স শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তাজপুরবাজারের স্কুল রোডের শ্রী গোবিন্দ জুয়েলার্স থেকে উজ্জ্বলের লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। মৃত জুয়েলার্স শ্রমিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মারকুলিবাজারের কানু বনিকের ছেলে। তিনি দীর্ঘ ২বছর ধরে তাজপুর বাজারের স্কুল রোডের সন্তোষ চক্রবর্তীর মালিকানাধীন শ্রী গোবিন্দ জুয়েলার্সে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উজ্জ¦ল বনিক দোকানেই দরজা ভেতর দিকে তালা লাগিয়ে শুয়ে পরেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান মালিক উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের সুবোধ চক্রবর্তীর ছেলে সন্তোষ চক্রবর্তী দোকানে গিয়ে কারিগর উজ্জ্বলকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ পাননি। বাড়িতে থাকা অন্য আরেকটি চাবি নিয়ে এসে আশপাশ দোকানের মালিক ও উজ্জ্বলের এক বন্ধুকে সাথে নিয়ে দোকান খুলে উজ্জ্বলের মৃতদেহ খাটের উপর পরে থাকতে দেখেন। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে বিকেল ৩টার দিকে মৃতের স্বজন ও দোকান মালিককে সাথে নিয়ে ওসমানীনগর থানা পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মৃতের চাচাতো ভাই সমিরন বনিক বলেন, প্রথমে তাজপুর থেকে জানতে পারি আমার চাচাতো ভাই অসুস্থ, পরে শুনলাম মারা গেছে এই খবর পেয়ে আসলাম। পুলিশ লাশ উদ্ধারের সময় তার গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি ময়না তদন্তে কোনো কিছু পাওয়া গেলে দেখা যাবে।

দোকান মালিক সন্তোষ চক্রবর্তী বলেন, রাতে দোকানে ঘুমিয়েছিলেন আমাদের কারিগর উজ্জ্বল বনিক। সকালে দোকানে এসে ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে আমার বাড়িতে থাকা আরেকটি চাবি দিয়ে দোকান খুলে দেখি মারা গেছেন।

সুরতহালে সহায়তাকারী ওসমানীনগর থানার এসআই আশীষ তালুকদার বলেন, লাশের সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন