গোলাপগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৬:৫৮:৪২ অপরাহ্ন

গোলাপগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

ছবি:নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে কলেজের সভাকক্ষে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক শৈলেন সরকারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক প্রদ্যুৎ কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অসীম কুমার শর্ম্মা, প্রভাষক ভানুজ কান্তি ভট্রাচার্য, সাপ্তাহিক সকালে দিগন্ত’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, প্রভাষক মোঃ আলাল মিয়া, সহকারি শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, অজিত কুমার দেবনাথ, মোঃ মোস্তাফিজুর রহমান, রাজীব কুর্মি।

সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি মাঠে শতাধিক বৃক্ষচারা রোপণ করে কর্মসূচি পালন করা হয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন