সিলেটে চো*রাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফ*তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিলেটে চো*রাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৮:২৯:০২ অপরাহ্ন

সিলেটে চো*রাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, গত ৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯টা ২৫ মিনিটের দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালী মডেল থানার পায়রা, দর্শন দেউড়ী এলাকার শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ একটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে।

গ্রেফতারকৃত যুবকের নাম খলিলুর রহমান তারেক (২১)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের মো. শওকত আলীর ছেলে এবং বর্তমানে সিলেট শহরের আম্বরখানা হাউজিং এস্টেটে বসবাস করছেন।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটি সিলভার ও কালো রঙের ইয়ামাহা আর-১৫ (YAMAHA R15), মডেল নম্বর V3। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর B317676620280 এবং চেসিস নম্বর MEIRG6718L0038634। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (নম্বর-০৬, তারিখ-০৪/১১/২০২৫) দায়ের করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায়।

গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন