কমলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কমলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৫:২৬:০৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ

কমলগঞ্জে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ


৩০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। ইতোমধ্যেই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। তিন তলা বিশিষ্ট এ মডেল মসজিদটি উদ্বোধন হলে একসাথে পুরুষ ও নারীমিলে প্রায় ৬০০ মুসল্লী নামাজ আদায় করতে পারবে।

সরজমিন মসজিদটি ঘুরে দেখা যায়, কমলগঞ্জ চৌমুহনা থেকে আদমপুর রোডে পাশেই কামারগাও গ্রামে নির্মিত হয়েছে এ মডেল মসজিদটি। মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। 

এখানে নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিং জোন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, দাফনের আগের আনুষ্ঠানিকতা, কোরআন শিক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। ২৯ হাজার ৬০০ বর্গফুট এরিয়ার মসজিদের চুক্তিমূল্য ধরা হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। একসাথে প্রায় ৬০০ জন মুসল্লী নামাজের সুবিধা পাবে। এর বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতীয় ইমাম সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এ মসজিদটি উদ্বোধন ঘোষণা করবেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন পর মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। পুরো উপজেলায় এটি সর্ব প্রথম মসজিদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।

কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ জানান, `ইতোমধ্যেই এই মডেল মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়েছে। কমলগঞ্জবাসী এই দৃষ্টিনন্দন মডেল মসজিদে নামাজ পড়তে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলাতে কোটি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ জেলাও উপজেলাবাসীকে উপহার দিয়েছেন। আমি এই সফল প্রধানমন্ত্রীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।'

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো.আনোয়ারুল কাদির বলেন, মৌলভীবাজার জেলার মধ্যে সবার প্রথমে কমলগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। মডেল মসজিদের মধ্যে একজন মুসল্লীর সবধরনের সুযোগ সুবিধা পাবে।

এ বিষয়ে মৌলভীবাজার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  মাহমুদুল হাসান বলেন, ইতিমধ্যে মসজিদের প্রায় সকল কাজ সম্পন্ন করা হয়েছে। দৃষ্টিনন্দন মডেল মসজিদে সবধরনের সুযোগ সুবিধা রয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ: