সিলেট-৬ আসন: স্বতন্ত্র হিসেবে ল*ড়বেন জমিয়ত নেতা হিফজুল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিলেট-৬ আসন: স্বতন্ত্র হিসেবে ল*ড়বেন জমিয়ত নেতা হিফজুল

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০১:১১:৫৬ অপরাহ্ন

সিলেট-৬ আসন: স্বতন্ত্র হিসেবে ল*ড়বেন জমিয়ত নেতা হিফজুল


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিএনপি, জামায়াত, গণধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীদের বাইরে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক শাহ হিফজুল করীম।

যুক্তরাজ্য থেকে পাঠানো এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বর মাসে দেশে ফিরে তিনি সরাসরি নির্বাচনী মাঠে নামবেন এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের সঙ্গে ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করবেন।

তাঁর ভাষায়, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। জনগণের ভালোবাসাই আমার আসল শক্তি।”

শাহ হিফজুল করীম পূর্বে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা প্রতিদিনই যোগাযোগ করছেন। সবাই বলছেন, এবার আপনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণের এই আহ্বানেই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহ হিফজুল করীমের স্বতন্ত্র প্রার্থী হওয়া সিলেট-৬ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। তাঁর প্রভাবশালী প্রবাসী সংযোগ এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে জনভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, শাহ হিফজুল করীমের মাঠে নামা আসন্ন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

তিনি আশাবাদী কণ্ঠে বলেন, “জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমি সিলেট-৬ আসন থেকে বিজয়ী হয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারব।”

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন