সিলেটে ভা*রতীয় চকলেটসহ গ্রে*প্তার ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিলেটে ভা*রতীয় চকলেটসহ গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৩:০৬:৩৫ অপরাহ্ন

সিলেটে ভা*রতীয় চকলেটসহ গ্রে*প্তার ১


সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৮০০ টাকা মূল্যের ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল পয়েন্টস্থ শহীদ মিনারের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ৬ হাজার ৭২০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করফা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আম্বিয়া (২১)। তিনি গোয়াইনঘাট থানার ফকাস গ্রামের মতছির আলীর ছেলে।

তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন