শাহপরানে ট্রাক-আটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শাহপরানে ট্রাক-আটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ২

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৪:৩৫:২৫ অপরাহ্ন

শাহপরানে ট্রাক-আটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ২

পতীকী ছবি


সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হন। 

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে মুন্না মিয়া (২০) এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৪০)।

এ ছাড়া রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) এবং মো. হাবিবুর লস্কর (৩৫) নামে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর ৪ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর একজন মারা যান।

সিলেটের শাহপরান (রহ.) থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন