‘স্মার্ট কর্নার’ চালু করলো জেলা ও মহানগর আওয়ামী লীগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

‘স্মার্ট কর্নার’ চালু করলো জেলা ও মহানগর আওয়ামী লীগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৫:৫৯:৩৭ পূর্বাহ্ন

 ‘স্মার্ট  কর্নার’ চালু করলো জেলা ও মহানগর আওয়ামী লীগ

সিলেট আ. লীগের স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ড. কবির বিন আনোয়ার


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ড. কবির বিন আনোয়ার বলেছেন,  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। শুধু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর "বাংলাদেশ" হিসেবে এদেশের নামকরণও তিনি করেছিলেন। মুক্তিযুদ্ধের পরে বিধস্ত বাংলাদেশ পুনর্গঠনে তিনি কাজ করেছেন। মাঠি ও মানুষকে নিয়ে তিনি আবারও দেশ গড়েছিলেন। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে কাজী নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের  কারিগরি সহায়তায় আয়োজিত অনলাইন ক্যাম্পেইন ট্রেনিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ড. কবির বিন আনোয়ার আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধু তনয়া স্বদেশে ফিরে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিশ্ব নেতারা তাকে সমীহ করছেন। তার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রুপরেখা পেরিয়ে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষায় আগামীর বাংলাদেশ হবে-স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে। সুতরাং আওয়ামী লীগকে তারিখের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী রয়েছে। আর এখন স্মার্ট কর্মী বাহিনী তৈরি হচ্ছে। এখন পর্যন্ত আমরা ৪৯ টি জেলায় 'রোড টু বাংলাদেশ' এবং স্মার্ট কর্নার উদ্বোধন করেছি। এই স্মার্ট কর্মী বাহিনী বিএনপি-জামায়াতের গুজবের বিপরীতে জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন প্রচার করবে। জনগণ গুজব নয় উন্নয়নকেই গ্রহণ করবে। আগামী দ্বাদশ  জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। করোনাকালীন সময়সহ প্রত্যেকটি দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে ছিলো। জনগনকে বিভিন্ন পর্যায়ে ১১১ টির বেশি ভাতা প্রদান করা হচ্ছে। মেয়েদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নতি করা হয়েছে। নারীর ক্ষমতায়নে গুরুত্ব প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে উন্নতির ছোঁয়া লাগেনি। আগামীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে তা আরও বেশি ত্বরান্বিত হবে। 

সাবেক এই সচিব আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা চালু করছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও সরকার গঠন করবো ইনশাআল্লাহ। 

প্রশিক্ষণে সিলেট জেলা আওয়ামী লীগ ও এর আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সিলেট মহানগর আওয়ামী লীগ ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মনোনীত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে "স্মার্ট কর্ণার" উদ্বোধন করেন।

প্রশিক্ষণ ও 'স্মার্ট কর্নার' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এসময় সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, নাজনীন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ  বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।

ডিডি



শীর্ষ সংবাদ: