কোম্পানীগঞ্জে আব্দুল হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ অব্যাহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে আব্দুল হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ অব্যাহত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৯:৩১:১১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে আব্দুল হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ অব্যাহত

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন,‘আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারলে কাংখিত উন্নয়ন সম্ভব হবে। আমি সিলেট-৪ আসনের মাটি ও মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।’

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর মাদ্রাসা বাজারে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিফলেটে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার তুলে ধরা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, আব্দুল হাকিম চৌধুরী সিলেট-৪ আসনের সাধারণ মানুষের পাশে আছেন। তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মজম খান, ইছাকলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখর আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়না মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ফয়েজ আলী, জফুর মিয়া, আমির আলী, সমসুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইনজাদ, রাইসুল ইসলাম রাজন, যুবদল নেতা আব্দুস সালাম, সোহেল আহমেদ, আলিম উদ্দিন রাসেল, ইউনিয়ন যুবদল নেতা হাবিব খান, আল আমিন ও ছাদিক মিয়া প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন