গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছি*ল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছি*ল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৯:৫১:২২ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছি*ল

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সামসুজ্জামান জামানের সমর্থকরা।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পরগনা বাজারে সাবেক ছাত্রদল নেতা জোবায়ের আহমদ আকাশ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালিকের নেতৃত্বে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ইমাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন-উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা আব্দুর রহিম, যুব নেতা মো. জামালসহ শতাধিক নেতাকর্মী।

প্রচার মিছিলটি পরগনা বাজার প্রদক্ষিণ করে পিরোজপুর সোনারহাট প্রধান সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 বক্তারা বলেন,

‘এডভোকেট সামসুজ্জামান জামান সিলেট-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এলাকায় গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন