জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার চোরাইপন্য সহ মাইক্রোবাস জব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার চোরাইপন্য সহ মাইক্রোবাস জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৬:৩৮:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার চোরাইপন্য সহ মাইক্রোবাস জব্দ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ভারতীয় কসমেটিক সহ একটি নোহা মাইক্রোবাস আটক করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (৬ই নভেম্বর) বেলা ১১:১৫ ঘটিকায় সেনাবাহিনীর তৎপর অভিযানে হরিপুর আর্মি চেকপোস্টে ২৭ বীর ইউনিটের একটি দল  বিপুল পরিমাণ ভারতীয় ফেসওয়াশসহ একটি মাইক্রোবাস ( রেজি নং- ঢাকা মেট্রো -চ - ১১-৬২৭২)  জব্দ করে।

এই দিন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এফআইইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের আভিযানিক টিম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। 

এ সময়  হরিপুর থেকে সিলেটগামী  মাইক্রোবাসটি চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ২,৭৬৪ পিস ভারতীয় ‘POND'S Bright Beauty’ ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায়  ১৩,৮২,০০০ 

(তেরো লক্ষ বিরাশি হাজার) টাকা সমপরিমাণ। 

 সেনাক্যাম্প  সূত্রে জানা যায়, আটক মাইক্রোবাস ও জব্দকৃত মালামাল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট  হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন