সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীর মনোনয়ন দাবি*তে ১৩ স্থানে মিছি*ল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’,‘ হাকিম ছাড়া মানি না’ স্লো*গান

সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীর মনোনয়ন দাবি*তে ১৩ স্থানে মিছি*ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৩:১৫:৫২ পূর্বাহ্ন

সিলেট-৪ আসনে  হাকিম চৌধুরীর মনোনয়ন দাবি*তে ১৩ স্থানে মিছি*ল

ছবি:সংগৃহীত


সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন দাবি করে জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীর পক্ষে ব্যাপক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে এই দাবিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট-৪ আসনভুক্ত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্তত ১৩টি স্থানে পৃথক পৃথক মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’, ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না’- এমন স্লোগানে এলাকাজুড়ে মুখরতা সৃষ্টি করেন।

পৃথক মিছিল ও সমাবেশ থেকে বক্তারা বলেন, আবদুল হাকিম চৌধুরী স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সিলেট-৪ আসনে বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী।

তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্থানীয় প্রার্থী আবদুল হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।

মিছিল-সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন