সিলেট পিআইও সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সিলেট পিআইও সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৪:০৮:৫৪ অপরাহ্ন

সিলেট পিআইও সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সিলেটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি.আই.ও) সমিতি’র বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর’২৫) বিকালে নগরীর নাইওরপুল এলাকার এক অভিজাত হোটেলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ।

অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দু:ব্য:অ:এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম (সাকিব),উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মানিকগঞ্জ সদর মোঃ আলী নুর,মানিকগঞ্জ-সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব রেফাউল আজম এবং অর্থ সম্পাদক পদপ্রার্থী স্বপন মাতুব্বর।এছাড়া সিলেট বিভাগের সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সভাকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলেছে।মতবিনিময় সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, ডিপার্টমেন্টের এই ক্রান্তিকালে নিম্নলিখিত এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য একটি যোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করা অপরিহার্য:১.ডিডিএম-এর পদসমূহের যুগোপযোগী আপগ্রেডেশন ও আধুনিক অর্গানোগ্রাম বাস্তবায়ন।২. যুক্তিসঙ্গত ও স্বচ্ছ বদলী নীতিমালা প্রণয়ন।৩. বিভিন্ন কর্মসূচির বিদ্যমান বাস্তবায়ন পরিপত্রসমূহ সংশোধনপূর্বক যুগোপযোগী করে বাস্তবায়ন।৪. প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ।

সভায় প্রার্থীদের সাথে ভোটারদের সরাসরি মতবিনিময়ের পাশাপাশি সমিতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের মুক্তমঞ্চ হিসেবে কাজ করবে বলে সকলেই আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও সকলে যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর পি.আই.ও. সমিতি গঠনপূর্বক জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।শত ব্যস্ততার মাঝেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পূর্বক সভাটিকে সাফল্যমন্ডিত করায় সকল সহকর্মীকে সিলেটের হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন