জৈন্তাপুরে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

জৈন্তাপুরে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০১:১৯:২৫ অপরাহ্ন

জৈন্তাপুরে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় আম গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২২)।  তিনি উপজেলার আসামপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জনক সাইদুল পেশায় শ্রমিক ছিলেন। গেল এক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় মানুষের সাথে ঝগড়াঝাঁটি-মারামারি করার কারণে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।

শনিবার (৮ নভেম্বর) সকালের কোন এক সময় তিনি সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় তার হাতে একটি কাঠের তৈরি মোটা লাঠি ছিল। পথিমধ্যে বারেক নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাতের খবর পেয়ে পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে তার নানাবাড়ির পেছনের একটি আমগাছের ডালে সাইদুলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক নারী। এ সময় স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

তার মরদেহের পাশে তিন ফুট লম্বা একটি কাঠের তৈরি লাঠি পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলায় লাল রঙের একটি শাড়ি পেঁচানো ছিল।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন