ছবি: সংগৃহীত
কোনোভাবেই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না সিলেট সিটি কর্পোরেশন। ওয়ান ইলেভেনের পর থেকে এ পর্যন্ত কখনই পুরো বিল পরিশোধ করতে পারেনি সিসিক। বকেয়া বিদ্যুৎ বিল হাতে নিয়েই দায়িত্ব পেয়েছিলেন মেয়র আরিফ‚ল হক চৌধুরী। আবার বিদায়কালেও চারকোটি টাকার বকেয়া বিল রেখে যাচ্ছেন তিনিও। মাঝখানে প্রায় কোটি টাকা বিল পরিশোধ করেছেন আরিফুল হক চৌধুরী। আর এই বকেয়ার জন্য সিটির নাগরিকদের উপর দায় চাপাচ্ছেন নগর কর্তারা।
তারা বলছেন, নাগরিকরা ঠিক মতো নগর কর, পানির বিল না দেয়ায় এমন পরিস্থিতির মুখোমুখি নগর কর্তৃপক্ষ। অনুসন্ধানকালে কালে গ্রাহক বা নাগরিকদের অভিযোগ পাওয়া যায় অনেক। সেসব অভিযোগের মধ্যে রয়েছে, সড়ক পথ গলিপথ’র বিদ্যুত একবার নষ্ট হলে মেরামত হয়না। গলিপথের বাতিগুলোর খোঁজ রাখেন না সিসিকের কর্মকর্তা কর্মচারীরা। ভাল্ব বা তার নষ্ট হলে সিসিককে জানানোর কোনো মাধ্যম বা টেলিফোন নেই। ওয়ার্ড কাউন্সিলরদের বেশীর ভাগই এসব ব্যাপারে উদাসীন থাকেন। এলাকার কোথাও কোনো কিছু ঘটলে নগর কর্তৃপক্ষকে জানানোরও কোনো ব্যবস্থা নেই। কাউন্সিলররা জানলেও না জানার ভাব করেন অনেক সময়।
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন সড়ক পথ গলিপথে আলো না থাকার বিষয়ে দৈনিক জৈন্তাবার্তা’র অনুসন্ধান কালে জানা গেছে, নগরের অধিকাংশ সড়কপথ সরাসরি তত্বাবধান করেন নগরের বিদ্যুৎ শাখার কর্মকর্তারা। ফলে স্ট্রিট লাইটসহ গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও স্থাপনার সড়কে আলো থাকতে দেখা যায়। তাছাড়া এসব সড়কে আলো না থাকলে অনেক সময় দ্রæত ব্যবস্থা নিতে পারেন সংশ্লিষ্টরা। কিন্তু পাড়া মহল্লা গলিপথের সড়কবাতি গুলো নিভলে, নষ্ট হলে আলো জ্বলতে সময় লাগে। নাগরিকদের অভিযোগ দিনের পর দিন যোগাযোগ করলেও কোনো সুফল মিলেনা। যদি অনুসন্ধানকালে জানা গেছে, দুই অংশের তত্বাবধান হয় ২ ভাগে। একাংশের অধীনে মুল সড়ক আর আরেক অংশের অধীনে থাকে গলিপথ। গলিপথ বা ওয়ার্ডের ভেতরের সড়কগুলো দেখভাল করতে আরও দুজন করে বিদ্যুত কর্মী রয়েছেন প্রত্যেক ওয়ার্ডে। বাতিগুলো দেখার জন্য আছেন ৮ জন সড়ক বাতি পরিদর্শক। তারাসহ মোট ১২০ জন আছেন পুরো নগরের বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে। তবু ভোগান্তির কমতি নেই সাধারণ মানুষের। এই ১২০ জন লোকবল পরিচালনাসহ অন্যান্য সামগ্রিক ব্যবস্থাপনায় বছরে সিসিকের এ বিভাগের মোট ব্যয় প্রায় অর্ধশত কোটি টাকা। আর এ টাকার ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ বছরের মধ্যে একবারই বকেয়ামুক্ত হয়েছিলো সিসিক। সে সময়টা ছিলো ২০০৭ সাল। ওয়ান ইলেভেনের সময় নগর কর্তৃপক্ষ ৭ কোটি টাকার পুরো বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছিলো। এরপর আর কখনোই পুরো দায় মুক্ত হতে পারেনি সিসিক’র বিদ্যুৎ বিভাগ। এবারও সেই দায় থেকে যাচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।
ঐ সূত্র জানায়, ২০১৯ সালে সিসিকের গ্রাহকদের কাছে সব ধরণের কর, বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকার মতো বকেয়া পাওনা ছিলো। মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব নেয়ার পর এসব বিল আদায়ে জোরালো কিছু পদক্ষেপ নেন। ফলে ২০২১ সালের জুন মাসে ৯ কোটি টাকা শুধু বিদ্যুৎ বিল পরিশোধ করে সিসিক। এরপরও ৫ কোটি টাকার বকেয়া থেকে যায় বিদ্যুৎ বিভাগের কাছে। ২০২২ সালের আগস্ট মাসে আরও ৯ কোটি টাকা বিল পরিশোধ করা হয় সিসিকের পক্ষ থেকে। ২০২২ সালের শেষ দিকে আরও প্রায় ৬ কোটি কোটি টাকা পরিশোধ করে সিসিক। সর্বশেষ চলতি বছরের জুন মাসে এক সঙ্গে ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করে সিসিক। এসময়ও ৩ কোটি টাকার মতো বকেয়া থেকে যায়। গত তিন চার মাসে এ বিল বেড়ে আবারও প্রায় ৪ কোটির কাছাকাছি চলে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঐ সূত্র দাবী করে আগামী যে ক’দিন মেয়াদ আছে সেই সময়ের মধ্যে কোনো অবস্থাতেই এ বিল পুরোপুরি পরিশোধ করা সম্ভব নয়। ফলে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীরও এই চার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেই বিদায় নিতে হচ্ছে। নতুন মেয়র দায়িত্ব নেয়ার পর সে বিল পরিশোধ করার উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য আরিফ‚ল হক চৌধুরী দায়িত্ব গ্রহণের সময়েও অনুরূপ বকেয়া বিলের বোঝা কাঁধে নিয়েই দায়িত্ব নিয়েছিলেন। তার মেয়াদে প্রায় ৩০ কোটি টাকার বেশী বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে।
আর এসব ব্যাপারে নগর কর্তরা বলছেন, তাদের যেমন দায় আছে,তেমনি নাগরিকদেরও দায়িত্ব আছে। তারা সময় মতো কর,পানির বিল দেন না। গ্রাহকদের কাছে বকেয়া বিল পড়ে আছে। যারা বিল দিতে আসেন তারাও বেশীর ভাগ ‘মওকুফের দরখাস্ত’ সঙ্গে নিয়ে আসেন বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রর্কৌশলী ( বিদ্যুৎ) রুহুল আলম।
এম সি




