গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৮:২৯:২২ অপরাহ্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার, (৮ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর কেন্দ্রে সকাল ১০টা থেকে দুই পর্বে বিকেল ৪টা পর্যন্ত চলে এই পরীক্ষা। 

পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মান দেখে শিক্ষক ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। 

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন-গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সমাজসেবী ডা. আব্দুল মুতলিব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, আইসিটি শিক্ষক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ, দক্ষিণভাগ এসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য সামসুল ইসলাম কয়েছ ও হেলাল উদ্দিন খান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়ছল, রেজা আহমেদ, কাওছার আহমদ, উজ্জ্বল আহমদ, রাফি আহমদ প্রমুখ। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা বলেন, ‘শিরিন মেমোরিয়াল ট্রাস্টের এ মেধাবৃত্তি আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক অনুপ্রাণিত হয়েছে এবং গোলাপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

উল্লেখ্য, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাখাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাস্টের সদস্যরা। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন