কাল সিলেট আসছেন মন্ত্রী ইমরান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কাল সিলেট আসছেন মন্ত্রী ইমরান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৯:১৭:০০ পূর্বাহ্ন

কাল সিলেট আসছেন মন্ত্রী ইমরান

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এক দিনের সরকারি সফরে সিলেট আসছেন।

 রোববার ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ে তিনি ২০২৩-২০২৪ অর্থবছরের রবি শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু বিতরণ ও  বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করবেন।

ঐদিন সকাল ৭:২০ মিনিটে ঢাকা হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল ৮:১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সন্ধ্যা ছয়টায় গোয়াইনঘাট হতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বান্দরের উদ্দেশ্যে যাত্রা করে রাত সাড়ে ৯ টায় তিনি ঢাকা গুলশানস্থ নিজ বাস ভবনে পৌঁছাবেন।

এম সি



শীর্ষ সংবাদ: