‘লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই’ ‘সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর সমর্থনে মশাল মিছিল

‘লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই’ ‘সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১০:৪১:১৫ অপরাহ্ন

‘লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই’  ‘সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই’

ছবি:সংগৃহীত


আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট‑৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী’র সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক স্থানে থেকে শতশত নেতা-কর্মী মশাল হাতে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সালুটিকর-গোয়াইনঘাট মহাসড়কে একত্রিত হন।

মিছিলে তারা, ‘মানব না হাকিম ছাড়া মানিনা, ‘লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই’ ‘সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই ‘ ,‘আর নয় বিদেশী, এবারে স্বদেশী’  ইত্যাদি শ্লোগান দেন।

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। স্থানীয়রা জানান, জনপ্রিয় রাজনীতিক ও তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে গণসমর্থন অর্জন করেছেন আব্দুল হাকিম চৌধুরী। মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার পক্ষে এ ধরনের কর্মসূচি এখন ক্রমেই জোরদার হয়েছে।

মনোনয়ন না পেয়েও আব্দুল হাকিম চৌধুরী বলেন- দল যে সিদ্ধান্ত দেবে, তা সম্মান করব। তবে তিনি মনে করেন, ‘এই আসনে জামায়াত বা বহিরাগত প্রার্থী দিয়ে মনোনয়ন দেওয়া হলে বিরোধীদল হিসেবে আমাদের শক্ত ভূমিকা রাখতে সমস্যা হবে’, এবং ভোটাররা চান এখানে ‘লোকাল’ তথা স্থানীয় নেতা।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন