শাবিপ্রবিতে বিনামূল্যে র‌্যাবিস টিকাদান কর্মসূচি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শাবিপ্রবিতে বিনামূল্যে র‌্যাবিস টিকাদান কর্মসূচি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০১:৫৯:১৭ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে বিনামূল্যে র‌্যাবিস টিকাদান কর্মসূচি

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) র‌্যাবিসমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে জলাতঙ্ক (র‌্যাবিস) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচির উদ্বোধন হয়। পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে ৫০টিরও বেশি বিড়াল ও ১০টি কুকুরকে র‌্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়।
এতে সহযোগিতা করে প্রাণী কল্যাণ ও জীববৈচিত্র্য বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’, ‘ভেট কেয়ার সেন্টার’ সিলেট এবং ‘পেটস বাবা’। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও পরবর্তীতে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস, ‘পেটস বাবা’-এর প্রধান কর্মকর্তা ড. মোহাম্মদ সোহাগ তালুকদার, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত ও ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশিদ শুভ।
 প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন,‘পশু ও পাখির প্রতি ভালোবাসা থেকেই আমাদের সংগঠনগুলোকে এমন মানবিক উদ্যোগ নিতে হবে। ক্যাম্পাসের কুকুর ও বিড়ালকে টিকাদানের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আমরা প্রাণী ও মানুষের সমন্বয়ে একটি সুন্দর, নিরাপদ পরিবেশ রাখতে চাই।’
 প্রাধিকারের সভাপতি মো. শাহিন আলম বলেন,‘র‌্যাবিস একটি প্রাণঘাতী রোগ। আমাদের লক্ষ্য কুকুর ও বিড়াল থেকে এই ভাইরাস নির্মূল করা। প্রাণীরা নিরাপদ থাকলে মানুষও সুরক্ষিত থাকবে। বিশ্বে প্রতিবছর প্রায় ৬৯ হাজার মানুষ র‌্যাবিসে আক্রান্ত হয়ে মারা যায়। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে র‌্যাবিসজনিত মৃত্যু শূন্যে নামিয়ে আনা।’
 গ্রিন এক্সপ্লোর সোসাইটির সহসভাপতি মুহতাসিম আজিজ রাহিন বলেন,‘র‌্যাবিস একটি ভয়ংকর রোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাণীদের নিরাপদ রাখতে আমরা এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা ভাইরাস সম্পর্কে সচেতন হবে বলে আমরা আশাবাদী।’
 ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশিদ শুভ বলেন,‘ক্যাম্পাসে এই প্রথম প্রাণীদের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, প্রতি বছর নিয়মিতভাবে এই কার্যক্রম চালু রাখা হোক, যাতে প্রাণী ও শিক্ষার্থীদের নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত হয়।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) র‌্যাবিসমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে জলাতঙ্ক (র‌্যাবিস) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচির উদ্বোধন হয়। পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে ৫০টিরও বেশি বিড়াল ও ১০টি কুকুরকে র‌্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। এতে সহযোগিতা করে প্রাণী কল্যাণ ও জীববৈচিত্র্য বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’, ‘ভেট কেয়ার সেন্টার’ সিলেট এবং ‘পেটস বাবা’।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও পরবর্তীতে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস, ‘পেটস বাবা’-এর প্রধান কর্মকর্তা ড. মোহাম্মদ সোহাগ তালুকদার, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত ও ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশিদ শুভ।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন,‘পশু ও পাখির প্রতি ভালোবাসা থেকেই আমাদের সংগঠনগুলোকে এমন মানবিক উদ্যোগ নিতে হবে। ক্যাম্পাসের কুকুর ও বিড়ালকে টিকাদানের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আমরা প্রাণী ও মানুষের সমন্বয়ে একটি সুন্দর, নিরাপদ পরিবেশ রাখতে চাই।’


প্রাধিকারের সভাপতি মো. শাহিন আলম বলেন,‘র‌্যাবিস একটি প্রাণঘাতী রোগ। আমাদের লক্ষ্য কুকুর ও বিড়াল থেকে এই ভাইরাস নির্মূল করা। প্রাণীরা নিরাপদ থাকলে মানুষও সুরক্ষিত থাকবে। বিশ্বে প্রতিবছর প্রায় ৬৯ হাজার মানুষ র‌্যাবিসে আক্রান্ত হয়ে মারা যায়। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে র‌্যাবিসজনিত মৃত্যু শূন্যে নামিয়ে আনা।’


গ্রিন এক্সপ্লোর সোসাইটির সহসভাপতি মুহতাসিম আজিজ রাহিন বলেন,‘র‌্যাবিস একটি ভয়ংকর রোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাণীদের নিরাপদ রাখতে আমরা এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা ভাইরাস সম্পর্কে সচেতন হবে বলে আমরা আশাবাদী।’


ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশিদ শুভ বলেন,‘ক্যাম্পাসে এই প্রথম প্রাণীদের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, প্রতি বছর নিয়মিতভাবে এই কার্যক্রম চালু রাখা হোক, যাতে প্রাণী ও শিক্ষার্থীদের নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত হয়।’







জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন