কানাইঘাটে ডা*কাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ খু*ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কানাইঘাটে ডা*কাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ খু*ন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০১:০৭:৩৯ অপরাহ্ন

কানাইঘাটে ডা*কাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ খু*ন


সিলেটের কানাইঘাট উপজেলায় ডাকাতির সময় গৃহকর্তাকে খুনের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান হানাই (৫৫)। তিনি ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার জানায়, আব্দুল হান্নান হানাই ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমি বিক্রি করে সেই টাকা ঘরে রেখেছিলেন। পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার চিহ্নিত ডাকাতচক্র ফারুক ডাকাত ও তার বাহিনী রবিবার ভোররাত ৪টার দিকে তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতির সময় আব্দুল হান্নান হানাই তাদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এরপর হান্নানের স্ত্রী, সন্তান ও ভাই তাকে আহত অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কানাইঘাট থানার পুলিশকে খবর দিলে তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, খুনের খবর পাওয়ার পরপরই তথ্য নিয়ে খুনিদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন