শিশুবান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণ করবো: খন্দকার মুক্তাদির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিশুবান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণ করবো: খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০১:৪৬:০৩ অপরাহ্ন

শিশুবান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণ করবো: খন্দকার মুক্তাদির


সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিশু-কিশোরদের খেলাধুলা কিংবা বয়স্কদের হাঁটাহাঁটির জন্য সিলেটে একটি পার্ক অত্যন্ত প্রয়োজন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আধুনিক, নিরাপদ, শিশুবান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ করব। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের সামগ্রিক উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা করে কাজ করবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবার মতামতের ভিত্তিতে কাজ করব।

শনিবার (৮ নভেম্বর) সিলেট সিটি ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো  বলেন।

সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম দর্শা গ্রামবাসীর আয়োজনে বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়া ২নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের সাথে আলোচনা সভা, কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড লামারগাঁওয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার মুক্তাদির।

এদিকে ১৩ নং ওয়ার্ডে মণিপুরী ও সনাতন সম্প্রদায়বৃন্দের আয়োজনে বিভিন্ন পাড়ার সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে এবং সদর উপজেলা ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাধারণ মানুষদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন