জগন্নাথপুরে গীতিকবি রাধারমণ দত্তের মৃ*ত্যুবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু ১২ নভেম্বর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গীতিকবি রাধারমণ দত্তের মৃ*ত্যুবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু ১২ নভেম্বর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৫:৩৬:৩০ অপরাহ্ন

জগন্নাথপুরে গীতিকবি রাধারমণ দত্তের মৃ*ত্যুবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু ১২ নভেম্বর

ফাইল ফটো


বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১০ তম তিরোধান তিথী স্মরণে ৩ দিনব্যাপী কর্মসূচি শুরু আগামী ১২ নভেম্বর।রাধারমণ স্মৃতি সংঘের আয়োজনে উপজেলার কেশবপুর গ্রামে তিন দিনব্যাপী  অষ্ট প্রহর রাধা গোবিন্দের নাম ও  লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৮৩৩ সালে এই বংশের প্রভাকর দত্তের দ্বাদশ পুরুষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার কেশবপুর গ্রামে দেশের লোক সংষ্কৃতির উজ্জ্বল নক্ষত্র গীতিকবি রাধারমণ দত্তের জন্ম। রাধারমণের পিতা রাধামাধব পরম প্রতিভা ও অশেষ গুণের অধিকারী ছিলেন। পিতার সংগীত ও সাহিত্য সাধনা রাধারমণকে প্রভাবিত করেন। কালক্রমে তিনি একজন স্বভাবকবি হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯১৫ সালের ১০ নভেম্বর ২৬ কার্তিক ৮৩ বছরে বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।রাধারমণের জনপ্রিয় গানের মধ্যে- ‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে/ কিংবা জবা কুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া, মুর্শিদ বলি নৌকা ছাড়ো তুফান দেখি ভয় করিও না, মুর্শিদ নামে ভাসালে তরী অকূলে ডুবিবে না / দেখলাম দেশের এই দুর্দশা, ঘরে ঘরে চুরের বাসা’ উল্লেখ যোগ্য। বৈষ্ণব কবি রাধারমণ দত্ত একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী  ছিলেন। বিভিন্ন সংগ্রাহকদের মতে, রাধারমণে গানের সংখ্যা তিন হাজারেরও উপরে। তাঁর গানে প্রার্থনা, আত্মতত্ব, দেহতত্ব এবং পরমাত্মা বিষয়ক সঙ্গীত ছাড়াও তাঁর স্বদেশ প্রেমেরও অনেক গান রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম হচ্ছে ধামাইল গান। রাধারমণের গানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা ছিলা না। তাঁর গানের সুরে ভূবন মাতোয়ারা হলেও রাধারমন দত্তের নিজের ভূ-সম্পতি অর্পিত হওয়ায় রাধারমণ গবেষক ও ভক্তদের মধ্যে ক্ষোভ রয়েছে।

এদিকে, জগন্নাথপুর উপজেলা বাসী রাধারমণ দত্তের গানের চর্চা বাড়াতে রাধারমণের জন্মভিটায় রাধারমণ কমপ্লেক্স দ্রুত নির্মাণের দাবি রয়েছে।জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ বলেন, লোককবি রাধারমণ দত্ত এঁর কালজয়ী সৃষ্টিকর্ম এবং তাঁর মরমী ভাবধারার প্রতি সম্মান জানাতে আমরা সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার