গোয়াইনঘাট উপজেলা মুক্তি যো দ্ধা দলের আনন্দ মি ছি ল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্তি যো দ্ধা দলের আনন্দ মি ছি ল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৫:৪৪:৩৩ অপরাহ্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্তি যো দ্ধা দলের আনন্দ মি ছি ল

ছবি:নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক বলেছেন,অনেক প্রার্থী আগুন নিয়ে খেলা করতেছেন আমরা তাদের সাথে নাই,আমরা নিরপক্ষ আছি।ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন তার পক্ষে কাজ করব। তিনি বলেন,আওয়ামী লীগ জামাতকে নির্মূল করেছে আমরা বিতাড়িত করব।আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হয়েছে এই দেশ থেকে জামাতকে সেই ভাবে বিতাড়িত করা হবে।

সোমবার ১০ নভেম্বর বিকেলে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধা দলের আনন্দ মিছিল শেষে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী বলেন,স্বদেশী বিদেশি বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি। সুতরাং আমাদেরকে যারা চিনবেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন আমরা তার পক্ষেই কাজ করব। আমরা কোন ব্যক্তির রাজনীতি করিনা ধানের শীষের দলের রাজনীতি করি। 

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের ১৩ টি ইউনিয়নের কমিটি সম্পন্ন হওয়ায় আজ বিকেলে উপজেলা সদরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার