জকিগঞ্জে টমটমের ধা ক্কা য় প্রা*ণ গেল ৮ বছরের শিশু রাইয়ানের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

জকিগঞ্জে টমটমের ধা ক্কা য় প্রা*ণ গেল ৮ বছরের শিশু রাইয়ানের

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৬:০৬:২৫ অপরাহ্ন

জকিগঞ্জে টমটমের ধা ক্কা য় প্রা*ণ গেল ৮ বছরের শিশু রাইয়ানের

ছবি:নিজস্ব


সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম রাইয়ান হোসেন (৮)। সে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপারী ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়া’র তৃতীয় ছেলে এবং কুসুম কলি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সোমবার (১০ নভেম্বর) বিকাল আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ মেইন সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দুর্ঘটনার পর স্থানীয়রা টমটম গাড়িটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহত শিশুর পরিবার জানায়, ময়নাতদন্ত ছাড়াই  রাইয়ানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক