শাবিতে ৮টি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি কার্যক্রম শুরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শাবিতে ৮টি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি কার্যক্রম শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:৪১:৫৯ পূর্বাহ্ন

শাবিতে ৮টি ভাষা   শিক্ষা কোর্সে ভর্তি  কার্যক্রম শুরু

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে জানুয়ারি-জুন সেমিস্টার ২০২৬-এ আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিজ, কোরিয়ান ও বাংলা (বাংলা-শুধু বিদেশীদের জন্য) ভাষায় ৬ মাস মেয়াদী সার্টিফিকেট প্রোগ্রাম ও আরবি, ফরাসি, ইংরেজি ও জাপানিজ ভাষায় ১ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ভর্তি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক। 

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ভর্তিচ্ছু প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ইনস্টিটিউট-এর নামে পাঁচশ টাকা জমা দিয়ে ইনস্টিটিউটের অফিস কক্ষ (এ বিল্ডিং-এর ২২৯ নং কক্ষ) হতে ফরম সংগ্রহ করতে হবে অথবা আইএমএল’র ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম যথাযথভাবে পূরণ করে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি ও ব্যাংকে টাকা জমাদানের রশিদসহ ইনস্টিটিউটের অফিস কক্ষে জমা দিতে হবে। 

ভর্তি যোগ্যতা: এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো বয়স এবং শ্রেণি/পেশার ব্যক্তি ভর্তি হতে পারবেন। 

কোর্স ফি: ১. শাবিপ্রবির বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৪ হাজার ৯০০ টাকা। ২. সাধারণ শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৯০০ টাকা নির্ধরিণ করা হয়েছে। 

ভর্তি পরীক্ষা: আগামী ২৮ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের ৯ জানুয়ারি ওরিয়েন্টেশন হবে বলেও ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

ক্লাসের সময়: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার/শনিবার সকাল-বিকাল এবং অন্যান্য দিন বিকাল ৫টার পরে ক্লাস হবে বলে জানানো হয়েছে। 

এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক বলেন, ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভিন্ন ভাষা শেখানোর মাধ্যমে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। বিদেশে উচ্চশিক্ষা/গবেষণা, জাতিসংঘ মিশন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, কোম্পানি, দূতাবাসে চাকরি ও দক্ষ জনশক্তি যাদের লক্ষ্য তাদের জন্য এটি বিশাল একটা সুযোগ।’

তিনি আরও বলেন, ‘আগামী সেশনে আমরা চাইনিজ ও কোরিয়ান ভাষায় পাঠদানের জন্য সরাসরি চীন ও কোরিয়ার নাগরিককে শিক্ষক হিসেবে নিয়োগের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছি। ফ্রান্সের অতিথি শিক্ষকের মাধ্যমে ফরাসি ভাষায় শুভেচ্ছা ক্লাস নেয়াসহ সংশ্লিষ্ট ভাষায় পাঠদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের জানিয়েছেন। এ ছাড়া বিশ্বিবদ্যালয়ের পি-এইচডি ডিগ্রিধারী অধ্যাপকবৃন্দ, প্রশিক্ষিত ট্রেইনারদের মাধ্যমে ইনস্টিটিউটের পাঠদান অব্যাহত রয়েছে।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক