‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা তার জীবনের পুরো অংশ দেশমাতৃকার কল্যাণে এবং মানুষের জন্য রাজনীতি করে গেছেন।
শতাধিক নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় সিলেট নগরীর নন্দিতা সিনেমা হলে গিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখেন তিনি।
তিনি আরো জানান, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে, তদের একটি উন্নত জীবন দিতে কীভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন তা ফুটেছে উঠেছে এই সিনেমাতে। এই সিনেমায় তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মানুষকে তিনি কতোটা ভালোবাসতেন, কীভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তা সবই উঠে এসেছে এই সিনেমাতে।
উল্লেখ্য : মুক্তির দিন থেকেই সাড়া ফেলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি।
JA




