সিলেটে পরিবেশ অধিদপ্তরের অ*ভিযান, জ*রিমানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সিলেটে পরিবেশ অধিদপ্তরের অ*ভিযান, জ*রিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:৪৮:১১ অপরাহ্ন

সিলেটে পরিবেশ অধিদপ্তরের অ*ভিযান, জ*রিমানা

প্রতীকী ছবি


সিলেটে ছয় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি দল। এসময় পরিবেশের ছাড়পত্র না নিয়ে নগরীর লামাবাজার এলাকায় ব্যবসা পরিচালনার দায়ে লা ভিস্তা হোটেল জরিমানা করার পাশাপাশি জলাধার ভরাটের জন্য হবিগঞ্জের ২ জনসহ ৩ ব্যক্তিকেও জরিমানা করা হয়।

সোমবার (১০ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এসব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা। এছাড়া জলাধার ভরাটের অপরাধে ২ ব্যক্তিকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে পরিবেশ অধিদপ্তর। 

সূত্র জানায়, নবায়ন না করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনার অপরাধে সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের ২য় তলার মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, একই মার্কেটের পূর্ব দিকে অবস্থিত মেসার্স ল্যাব এইডকে ৪৫ হাজার, জৈন্তাপুরের একে টাওয়ারের জৈন্তা  পপুলার ডায়াগনস্টিক সেন্টাকে ৪৫ হাজার, বিয়ানীবাজারের আলম টাওয়ারের সেবা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, সুনামগঞ্জের উকিল পাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার ও সুনামগঞ্জ সদরের উকিল পাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিবেশের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে পরিবেশের অভিযানকারী দল সিলেট নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলকে ৪ লাখ টাকা জরিমানা করে। জলাধার ভরাট করার অপরাধে হবিগঞ্জের চৌধুরীর বাজার এলাকার বাসিন্দা শংকর পাল ও একই জেলার গোপিনাথপুর এলাকার অমূল্য চন্দ্র দাসকে ৫৮ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। এসময় তারা অনুপস্থিত থাকায় দুজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানায় অভিযানকারী দল। এছাড়া একই জেলার মাধবপুরের নোয়াপাড়া এলাকার ফয়সল স্পিং মিলে প্যারামিটারের মান না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।      

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক