গোলাপগঞ্জে এক মাসে ১৫টি মা*মলা নিষ্পত্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জে এক মাসে ১৫টি মা*মলা নিষ্পত্তি

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০২:৩৪:৫২ অপরাহ্ন

গোলাপগঞ্জে এক মাসে ১৫টি মা*মলা নিষ্পত্তি


সিলেট জেলার গুরুত্বপূর্ণ থানাগুলোর মধ্যে অন্যতম গোলাপগঞ্জ মডেল থানা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এই থানা পুলিশ। গত অক্টোবর মাসের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, থানাটি অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

থানা সূত্রে জানা যায়, অক্টোবর মাসে মোট ২০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২টি নারী ও শিশু নির্যাতন মামলা, ১টি হত্যা মামলা, ৩টি মাদক সংক্রান্ত মামলা এবং ১৪টি অন্যান্য অপরাধের মামলা রেকর্ড করা হয়।

এই সময়ে পুলিশ বিভিন্ন মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান পরিচালনায় থানার কর্মকর্তা ও সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। একই সঙ্গে ৮২টি ওয়ারেন্ট নিষ্পত্তি করাও পুলিশের দক্ষতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অক্টোবর মাসে তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ১৫টি মামলা সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। তদন্তে স্বচ্ছতা, প্রমাণ সংগ্রহে দক্ষতা ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করায় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছি। মাদক, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণের সহযোগিতায় গোলাপগঞ্জকে একটি শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।

ওসি আরও জানান, থানার প্রতিটি ইউনিটকে মাঠপর্যায়ে সক্রিয় রাখা হয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা এবং চুরি-ডাকাতি রোধে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা জানিয়েছেন, পুলিশের সাম্প্রতিক তৎপরতার ফলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অনেকেই মনে করছেন, পুলিশের কার্যকর ভূমিকা ও জনগণের সহযোগিতা থাকলে গোলাপগঞ্জ মডেল থানা শিগগিরই একটি অপরাধমুক্ত থানার উদাহরণ হতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মী তামিম আহমদ বলেন, এখন থানায় অভিযোগ দিলে দ্রুত সাড়া পাওয়া যায়। গ্রেপ্তার ও ওয়ারেন্ট নিস্পত্তির হার বেড়েছে, যা পুলিশের আন্তরিকতারই প্রমাণ।

অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশ ও সমাজের যৌথ উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন গোলাপগঞ্জের শিক্ষাবিদ ও তরুণ সমাজ।

অক্টোবর মাসের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট—গোলাপগঞ্জ মডেল থানা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং জনআস্থা পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে গোলাপগঞ্জ হতে পারে শান্তি ও নিরাপত্তার মডেল উপজেলা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক