সাবেক সভাপতি নাছির উদ্দিনের মৃ ত্যু তে স্মরণ সভা ও দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সাবেক সভাপতি নাছির উদ্দিনের মৃ ত্যু তে স্মরণ সভা ও দোয়া মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৪:১৬:৩০ অপরাহ্ন

সাবেক সভাপতি নাছির উদ্দিনের মৃ ত্যু তে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ফাইল ফটো


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেন এর সাবেক সভাপতি নাছির উদ্দিনের মৃত্যুতে খতমে কুরআন,স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১১ নভেম্বর সকালে প্রত্যাশা কিন্ডারগার্ডেনে খতমে কুরআন স্মরণ সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হকের সঞ্চালনায় নাছির উদ্দিনের কর্ম ও জীবনের উপর স্মৃতিচারণ বক্তব্য রাখেন,পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, কোষাধক্ষ মাস্টার শফিকুর রহমান,মরহুম নাছির উদ্দিন এর ছোট ভাই ও সদস্য বিলাল আহমদ। উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বী মজর আলী,দৌলতপুর রহমান,আফতাব আলী, আনামিয়া,শওকত আহমদ দুলু ও পরিচালনা কমিটির সহ-সভাপতি আফতাব আলী,অভিভাবক সদস্য সৈয়দ লিয়াকত আলী,সদস্য আমির উদ্দিন,সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদ, শরীফ আহমদসহ গ্রামের মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক