বিশ্বনাথে আ.লীগ নে*তা জহিরুল হোসেন গ্রে প্তা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিশ্বনাথে আ.লীগ নে*তা জহিরুল হোসেন গ্রে প্তা র

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৪:৩৬:৫৫ অপরাহ্ন

বিশ্বনাথে আ.লীগ নে*তা জহিরুল হোসেন গ্রে প্তা র

ছবি:নিজস্ব


বিশ্বনাথে থানা পুলিশের অভিযানে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহিরুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে । জহিরুল হোসেন উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মজিদ এর পুত্র। 

সোমবার (১০ নভেম্বর) বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করে প্রভাষক জহিরুল হোসেনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে সিলেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের জহুরুল হোসেন জহিরকে থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। চলতি বছরের ৬ মে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের হাবিবুর রহমানের দায়ের করা মামলা নং ১০- ২২/ ০৬/ ২৫ ইং মামলায় তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আটকে আগে তার নামে আগের কোনো মামলা ছিলনা বলে জানান থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক