বালাগঞ্জে ছা ত্র লী গের সাবেক সাধারণ সম্পাদক শাহ শিপু গ্রে ফ তা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বালাগঞ্জে ছা ত্র লী গের সাবেক সাধারণ সম্পাদক শাহ শিপু গ্রে ফ তা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৬:২২:১৪ অপরাহ্ন

বালাগঞ্জে ছা ত্র লী গের সাবেক সাধারণ সম্পাদক শাহ শিপু গ্রে ফ তা র

ছবি:নিজস্ব


বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) গ্রেফতার হয়েছেন।

তিনি উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে কালিবাড়ি বাজারে পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ  ভূইয়া বলেন,

“রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং-০৩, জিআর নং-৮৪, তারিখ-১১/১১/২০২৫ খ্রিঃ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক